জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে পানির স্বাভাবিক চলাচল পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণ করায় প্রায় ২হাজার বিঘা আবাদি জমি পানি বন্দি হয়ে আছে।পরে ইউএনও'র হস্থক্ষেপে পানির পথ স্বাভাবিক।
সোমবার ১০ আগষ্ট বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন সেখানে উপস্থিত হয়ে পাইপ লাগিয়ে পানির পথ স্বাভাবিক করে দেন।জানাগেছে, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামে গত কয়েক বছর আগে পানির স্বাভাবিক চলাচল পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণের ফলে জনদুর্ভোগ সৃষ্ট হয়।
ফলে কৃষকদের প্রায় ২হাজার বিঘা আবাদি জমি পানি বন্দি। এ ধরনের পরিস্থিতিতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে এবং পানি চলাচলের পথ উন্মুক্ত করার ব্যবস্থা করেন।
এসময় উপস্থিত ছিলেন নিলাক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা, নিলাক্ষিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজুর রহমান মমতাজসহ স্থানীয় নেতাকর্মী ও গ্রামবাসী।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, নিলাক্ষিয়া ইউনিয়নের সাজিমারা ব্রীজের পশ্চিম পাশ্বে ২হাজার বিঘা আবাদি জমি পানি বন্দি হয়ে আছে। এখানে যারা কৃষকরা আছে চাষ করতে পারছেনা।
এইখানে ঘরবাড়ী তোলে পানির স্বাভাবিক চলাচল বন্ধ করে ফেলানু হয়েছিল । আজ আমরা এখানে চেয়ারম্যান মেম্বার সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমরা প্রশাসনের সহয়তায় এখানে উম্মুক্ত করে পাইপ বসায়ে দিলাম।