বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রে অভিনয় করা শিল্পী ডন হককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিমানবন্দর এলাকা থেকে ইমিগ্রেশন পুলিশ ডন হককে আটক করে। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায়। সালমান শাহ হত্যা মামলাটি বর্তমানে সিআইডিতে তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

পুলিশের পক্ষ থেকে ডন হককে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।