‎

‎

দ্বীপ জেলা ভোলার ধনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সুইসগেট সংলগ্ন মেঘনা নদীর জলই যাদের ঘর, নদীই যাদের জীবনের প্রধান অবলম্বন। প্রান্তিক ও অবহেলিত জনগোষ্ঠী বেদের বছরের পর বছর নদী ও প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। মাছ ধরাই তাদের প্রধান জীবিকা।

কিন্তু জলবায়ু পরিবর্তন, নদীর পরিবর্তিত গতিপথ, দুর্যোগ ও মাছের সংকট তাদের জীবনকে আরও অনিশ্চিত করে তুলছে। বেদে পল্লীর মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে স্বেচ্ছাসেবী সংগঠন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।

‎

‎শনিবার (৮ আগস্ট) বেদে পল্লীর শতাধিক মানুষের সঙ্গে সংগঠনটির সদস্যরা সময় কাটান এবং তাদের জীবনযাপন, শিক্ষা, স্বাস্থ্য ও বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। সুবিধাবঞ্চিত এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

‎এ সময় উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেলসহ সংগঠনের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

‎পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, সমাজের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম লক্ষ্য। বেদে সম্প্রদায়ের মানুষও আমাদের সমাজেরই অংশ। তাদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

‎সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, বেদে পল্লীর শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।

‎স্থানীয়রা পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর পাশে দাঁড়ালে তাদের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে।