আগামীকাল ৯ আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ি সফরে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমানের। তাঁর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরী ও ফটিকছড়িতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। নগরীর প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে ফটিকছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা সাজানো হচ্ছে রঙিন ব্যানার, ফেস্টুন, পোস্টার ও তোরণে।
তারেক রহমানের আগমনকে ঘিরে ফটিকছড়িতে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলাজুড়ে চলছে সাজসজ্জার কাজ। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হচ্ছে তোরণ। একই সঙ্গে নগরীর প্রধান প্রধান সড়কেও চলছে সৌন্দর্যবর্ধন ও সাজসজ্জার কাজ।
সফরকে কেন্দ্র করে ফটিকছড়ির ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে নির্মাণ করা হচ্ছে হেলিপ্যাড। পাশাপাশি স্থানীয় পর্যায়ে চলছে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সফরকালে তারেক রহমানের একাধিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাতের বিষয়টিও রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে চট্টগ্রাম নগরী থেকে ফটিকছড়ি পর্যন্ত সড়কজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রঙিন সাজসজ্জায় বদলে যাচ্ছে নগর ও উপজেলার বিভিন্ন এলাকা। সব মিলিয়ে তারেক রহমানের আগমন ঘিরে চট্টগ্রাম ও ফটিকছড়িতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।